ফ্রান্স নির্বাচন: এমানুয়েল ম্যাক্রঁ ও মারিন লা পেন'কে নিয়ে কেন ফরাসি মুসলিমদের উদ্বেগ?
Published
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ ঘনিয়ে আসছে। জীবনযাত্রার ব্যয় ও অর্থনীতি এবারের আলোচনার মূলে থাকলেও অভিবাসন বা ইসলাম নিয়ে তেমন কথা-বার্তা নেই বললেই চলে।
তবে বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ অতীতে ইসলাম সম্পর্কে মন্তব্য করে আলোচনায় ছিলেন।
অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী মারিন লা পেন ক্ষমতায় গেলে প্রকাশ্যে মুসলিমদের হিজাব পরায় শাস্তির বিধান করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এমন প্রেক্ষাপটে কী ভাবছেন ফরাসি মুসলিমরা - বিবিসির নোরা ফাকিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
বিবিসি বাংলায় আরো পড়ুন: