কিম জং-আন: উত্তর কোরিয়ার নেতার শাসনের ১০ম বর্ষপূর্তি উদযাপন

ভিডিওর ক্যাপশান, কিম জং আনের শাসনের ১০ম বর্ষপূর্তী উদযাপন করছে উত্তর কোরিয়া
Published

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতা হিসেবে কিম জং আনের শাসনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে।

তার মধ্যে রয়েছে পারমানবিক অস্ত্রের উন্নয়নে তার নেতৃত্বের প্রশংসা, তার রাজনৈতিক অর্জনগুলো তুলে ধরা, তার নতুন ছবি উন্মোচন এবং তার প্রদর্শনী।

দুই হাজার এগারো সালের ডিসেম্বরে তার বাবা কিম জং-ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন কিম জং আন।

দুই হাজার ছয় সালের পর থেকে এ পর্যন্ত পারমানবিক অস্ত্রের ছয়টি পরীক্ষা চালিয়েছে দেশটি।

এরমধ্যে চারটিই কিম জং আনের শাসনামলে।

এই বর্ষপূর্তিকে বর্ণিলভাবে উদযাপন করছে দেশটি।

ভিডিওতে দেখুন তাদের এই আয়োজন।

বিবিসি বাংলার আরো খবর: