আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ইমরান খান: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পক্ষে পাকিস্তানে লাখো মানুষের বিক্ষোভ
রবিবার রাতে পাকিস্তানের বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছিল লাখ লাখ মানুষ।
তারা সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
এই বিক্ষোভ সোমবারও অব্যাহত ছিল।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জং ডট কম জানিয়েছে, সোমবার পিটিআই রাজনৈতিক কমিটি একটি বৈঠক করেছে।
সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে, এখন থেকে তারা সভা-সমাবেশ করার মাধ্যমে রাজনৈতিক কর্মসূচী অব্যাহত রাখবে।
চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন, তাই সেখানে আর যাবেন না।
বরং পিটিআই এখন তৃণমূল পর্যায় থেকে নির্বাচনের জন্য আন্দোলন করবে। এভাবেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা হবে।
সোমবার পিটিআইয়ের সমর্থকরা ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে।
প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করার প্রতিবাদ জানাতে সমর্থকদের পথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন ইমরান খান।
তিনি বলেছেন, পাকিস্তানে তিনি কোন পুতুল সরকার মেনে নেবেন না।
পিটিআই জানিয়েছে, সোমবার পাকিস্তানের অন্তত ৪০টি স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
কিন্তু ইমরান খানের সরকার পতনের জন্য কাদেরকে দায়ী করছেন বিক্ষোভকারীরা?