আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কিম ইয়ো-জং: উত্তর কোরিয়ার কিম জং-আনের 'রহস্যময় বোন' কে?
Published
কিম জং-আনকে বিশ্ববাসী চেনেন উত্তর কোরিয়ার নেতা হিসেবে। নানা হুমকি-ধামকি, কথায় কথায় অস্ত্র পরীক্ষা ইত্যাদি কর্মকাণ্ডের জন্য পরিচিত তিনি।
কিন্তু তার বোন কিম ইয়ো-জংকেও মাঝে মাঝে আলোচনায় আসতে দেখা যায়।
যদিও তিনি অনেকটা রহস্যে ঘেরা।
এমনকি তিনি বিবাহিত বলে জানা গেলেও, তার স্বামী কে, সন্তান আছে কি না, এ ব্যাপারে কিছুই জানা যায় না।
এই কিম ইয়ো-জং সম্প্রতি বলেছেন, দক্ষিণ কোরিয়া যদি আগে থেকেই উত্তর কোরিয়ার ওপর আক্রমণ করে বসে তাহলে পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালিয়ে তার প্রতিশোধ নেবে।
কিম ইয়ো-জংকে মনে করে হয়, উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাধর নারী।
তার সম্পর্কে বিস্তারিত আর কী জানা যায়? দেখুন এই ভিডিওতে: