রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: কেন পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করেছিল ইউক্রেন?

Published

তিন দশক আগে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর ইউক্রেন এক গণভোটের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

এর কয়েক বছর পর অর্থাৎ ১৯৯৪ সালে বুদাপেস্ট মেমোরেন্ডাম নামে একটি চুক্তির আওতায় দেশটি তাদের পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করে।

কিন্তু ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়াকে তার অন্তর্ভুক্ত করার পর ইউক্রেনের পারমাণবিক অস্ত্র পরিহার করা ঠিক হয়েছিল কিনা - কেউ কেউ এই প্রশ্ন সামনে নিয়ে আসেন।

ইউক্রেনের একজন রাজনীতিবিদ - যার নাম পাবলো রিজানেনকো, - তিনি সেসময় সন্দেহ প্রকাশ করেছিলেন যে, ইউক্রেনের হয়তো পারমাণবিক অস্ত্র পরিহার করা ঠিক হয়নি।

বিস্তারিত দেখুন এই ভিডিওতে।

বিবিসি বাংলায় আরো দেখতে পারেন: