হাজারা: পাকিস্তানের নির্যাতিত একটি সম্প্রদায়ের যে নারীরা কারাতে খেলার মাধ্যমে প্রতিপক্ষকে জবাব দেন

Published

পাকিস্তানের শীর্ষ কারাতে খেলোয়াড়দের বেশিরভাগই হাজারা সম্প্রদায়ের।

এই সম্প্রদায়ের মানুষ বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হচ্ছেন ও বোমা হামলার শিকারও হচ্ছেন।

দুই হাজার তের সালে কোয়েটায় বোমা হামলার ঘটনায় দুইশোরো বেশি মানুষ নিহত হন।

বর্তমানে শহরের এক প্রান্তে বিচ্ছিন্ন এলাকায় বাস করেন তারা। তাদের নিরাপত্তায় বসানো হয়েছে চেকপয়েন্ট।

নানা ধরনের বাধা-বিপত্তি পার হয়ে চলছেন এই সম্প্রদায়ের মানুষ।

হাজারা সম্প্রদায়ের নারীদের কাছে কারাতে হলো প্রতিপক্ষকে জবাব দেয়া এবং যে ধরনের নিষেধাজ্ঞার মধ্যে তারা জীবনযাপন করছেন সেটাকে ভেঙে সামনের দিকে পথ চলা।

বিবিসি বাংলায় আরো দেখতে পারেন: