রাশিয়া ইউক্রেন যুদ্ধ: আমেরিকার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে, কোন দিকে যাচ্ছে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ?

ভিডিওর ক্যাপশান, রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোন দিকে যাচ্ছে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ?
Published

স্নায়ু যুদ্ধের পর থেকেই বিশ্বে একক সুপার পাওয়ার হিসেবে প্রভাব বিস্তার করছে আমেরিকা। গত তিন দশক ধরে বিশ্বকে সামরিক, বাণিজ্যিক এবং প্রযুক্তিতে নেতৃত্ব দিয়ে এসেছে দেশটি।

তবে গত কয়েক বছরে বিশ্ব রাজনীতি এবং বাণিজ্যে আমেরিকার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে রাশিয়া এবং চীনের নাম।

চীন-রাশিয়ার গভীর সম্পর্ক এবং ইউক্রেনে রুশ সামরিক হামলার পর একে আমেরিকার বিশ্বনেতৃত্বের ধারণায় সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

কিন্তু আমেরিকার নেতৃত্ব আসলেই কতটা চ্যালেঞ্জের মুখে? আর বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণই বা তাহলে কোন দিকে যাচ্ছে? - দেখুন বিবিসির তাফসীর বাবুর প্রতিবেদনে।

আরো পড়তে পারেন: