প্রধান নির্বাচন কমিশনার: কাজী হাবিবুল আউয়াল হচ্ছেন বাংলাদেশের নতুন সিইসি

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ১৪ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ১৪ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে
Published

বাংলাদেশে নতুন প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন কাজী হাবিবুল আউয়াল।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে শনিবার সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন।

এ ছাড়া আজ সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান - এই চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।

বিবিসি বাংলায় সম্পর্কিত আরো খবর:

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন
ছবির ক্যাপশান, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন

এর আগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাবের জন্য একটি সার্চ কমিটি গঠিত হয়েছিল - যাদের সুপারিশের ভিত্তিতে এ নিয়োগ দেয়া হয়।

বাংলাদেশে এর আগেও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। তবে এবারই প্রথম আইন করে সার্চ কমিটি কাজ করছে। এ ব্যাপারে 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২' নামে একটি আইন গত মাসেই পাশ হয় বাংলাদেশের সংসদে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয় ১৪ই ফেব্রুয়ারি ।

বিবিসি বাংলায় আরো খবর: