রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মিসাইল ছুঁড়ে ইউক্রেনে আক্রমণ শুরু করেছে রাশিয়া

Published

বৃহস্পতিবার ভোর থেকে রাশিয়ার সেনাবাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালাতে শুরু করে।

অনেকে ধারণা করছেন, এই আক্রমণ ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বাত্মক হামলার সূচনা। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতারা।

পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দনেৎস্ক এবং লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতি দেয়ার পর খেকেই ওই অঞ্চলে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল।

বিস্তারিত দেখুন ভিডিওতে।

বিবিসি বাংলার আরো খবর: