আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
আল আকসা: নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুসলমানের বেশ ধরে প্রার্থনা করছেন ইহুদিরা
কিছু চরমপন্থী ইহুদি জানিয়েছেন যে তারা মুসলমানদের পোশাক পরে বিরোধপূর্ণ পবিত্র স্থান, টেম্পল মাউন্ট বা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে এবং উপাসনা করছে।
১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলে ও নিয়ন্ত্রণে নেয়ার পরে, একটি সূক্ষ্ম ব্যবধানের জায়গা রয়ে গেছে: অমুসলিমরা মসজিদ প্রাঙ্গনে যেতে পারে, তবে সেখানে প্রার্থনা করতে পারে না।
বিবিসি এমনই একজন ইসরায়েলি ইহুদি অধিকার কর্মী, রাফায়েল মরিসের সাথে কথা বলছে, যিনি "রিটার্নিং টু দ্য মাউন্ট" নামে একটি প্রান্তিক গোষ্ঠীর নেতৃত্ব দেন।
তারা মূলত টেম্পল মাউন্ট নামক স্থানটিতে ইহুদিদের প্রার্থনার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এদিকে এ ব্যাপারে একজন ফিলিস্তিনি মুসলমান অধিকার কর্মী হানাদি হালাওয়ানি বলেছেন যে তিনি আল-আকসা মসজিদের রক্ষায় কাজ করে যাবেন।