কেন ও কীভাবে বিষাক্ত সাপের বিষ সংগ্রহ করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ?

Published

বর্তমানে বাংলাদেশে সাপের দংশনের শিকার হলে ভারতে তৈরি প্রতিষেধক দিয়েই আক্রান্তদের বিষমুক্ত করার চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু প্রজাতি ও আঞ্চলিক ভিন্নতার কারণে ভারতীয় সব প্রতিষেধক বাংলাদেশিদের জন্য আদর্শ প্রতিষেধক নয়।

সঠিক প্রতিষেধক না থাকার ফলে সর্পদংশনের শিকার অনেকেরই চিকিৎসায় জটিলতা তৈরি হয়। এই সমস্যা সমাধানে এখন বাংলাদেশেই তৈরি হয়েছে ভেনম রিসার্চ সেন্টার, যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিষাক্ত প্রজাতির সব সাপের বিষের সংগ্রহ গড়ে তোলা হচ্ছে।

ভবিষ্যতে এই সংগৃহীত বিষের উপর গবেষণা করে বাংলাদেশি বিষধর সাপের আদর্শ প্রতিষেধক তৈরির স্বপ্ন দেখছেন গবেষকরা।

আরও জানতে দেখুন শাহনেওয়াজ রকির এই প্রতিবেদনটি।

বিবিসি বাংলায় আরো পড়ুন: