আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
মিয়ানমারে সেনা অভ্যুত্থান: সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে
Published
মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা নিয়ে নেবার এক বছর পরও দেশজুড়ে একদল বেসামরিক যোদ্ধার আক্রমনের শিকার হচ্ছে।
গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প নিয়ে ব্যবসায়ী, গৃহবধু আর কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা নিজেদের জীবন বাজি রাখছে এবং পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফে যোগদান করছে।
তাদের সমন্বিত আক্রমণের সংখ্যা ইঙ্গিত করছে দেশটি এখন একটি গৃহযুদ্ধের মধ্যে রয়েছে।