আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ভারতে রেলওয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড়-লাঠিচার্জ
ভারতের বিহারে সহিংস বিক্ষোভের সময় একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছিল। পরে রেলওয়েতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তর প্রদেশের প্রয়াগরাজে রেল লাইনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে নামেন পরীক্ষার্থীরা।
এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের দমনে লাঠিচার্জ করে। পরবর্তীতে আশেপাশের বাসা-বাড়ি ও হোস্টেলে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে পুলিশ।
রেলওয়েতে নিয়োগ পরীক্ষাটি দুই ধাপে নেয়ার কথা বলেছিল সরকার। কিন্তু শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপের পরীক্ষায় অনিয়মের অভিযোগ তোলে। ১৫ই জানুয়ারি প্রথম ধাপের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল।
খবরে বলা হচ্ছে, ৩৫ হাজার পদের বিপরীতে প্রায় এক কোটি ২৫ লাখ পরীক্ষার্থী রেলওয়েতে চাকরির জন্য আবেদন করেছিল।
বিবিসি বাংলায় আরো পড়ুন: