কেনিয়ায় যে ব্যক্তি নিজের ও তার গ্রামবাসীর জন্য বিদ্যুৎ সরবরাহ করছেন
Published
বিশ্বের কোটি কোটি মানুষের কাছে এখনও বিদ্যুতের সেবা পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু সারা বিশ্বের মানুষ এক হয়ে তাদের নিজস্ব "মাইক্রোগ্রিড" স্থাপন করে নিজের মাটিতেই এর একটি সমাধান থুঁজে বের করার চেষ্টা করছে। আর এই "মাইক্রোগ্রিড" স্থাপন করতে ব্যবহার করা হচ্ছে নবয়ানযোগ্য জ্বালানি। কেনিয়ার জন মাগিরো এমনই একজন। যিনি বিদ্যুৎহীন জীবন নিয়ে অতিষ্ট হয়ে পড়ার এক পর্যায়ে নিজেই নিজের বাড়ির জন্য, সেইসাথে তার গ্রামবাসীর জন্য ছোট একটি বিদ্যুৎকেন্দ্র তৈরি করেন।