তাসনিম জারা: বাংলা ভাষায় স্বাস্থ্য বিষয়ক তথ্য ছড়িয়ে দিচ্ছেন, ট্যাবু নিয়ে তৈরি করছেন ভিডিও কন্টেন্ট

ভিডিওর ক্যাপশান, তাসনিম জারা: বাংলা ভাষায় স্বাস্থ্য বিষয়ক তথ্য ছড়িয়ে দিচ্ছেন যিনি
Published

করোনা মহামারির সময় বাংলায় স্বাস্থ্য বিষয়ক তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে বেশ আলোচিত হন তাসনিম জারা।

ইংল্যান্ডের ক্যামব্রিজে একটি হাসপাতালে কর্মরত এই চিকিৎসক করোনা ভাইরাস ও টিকা নিয়ে ভুল তথ্য ঠেকাতে এই কাজ শুরু করেন।

সহজ সরল ও সাবলীল ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন তথ্য তুলে ধরায় জনপ্রিয়তাও পান তিনি।

কাজের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ সরকার তাঁকে ভ্যাকসিন লুমিনারি খেতাবে ভূষিত করেন, সম্প্রতি বাংলাদেশ সফরের সময় বিবিসির সাথে তার কাজ ও বাংলা ভাষায় স্বাস্থ্য তথ্য ছড়িয়ে দেওয়া নিয়ে তার উদ্যোগের কথা জানান তাসনিম জারা।

আরও জানতে দেখুন ভিডিওটি।

বিবিসি বাংলার আরো খবর পড়ুন: