আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড কেন্টাকি, একটি শহর পুরো ধ্বংস
Published
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিরাট একটি অংশে শুক্রবারের টর্নেডোতে মারা গেছে কমপক্ষে ৯৪ জন।
বহু মানুষ এখনো নিখোঁজ, এবং দুর্গত ছটি অঙ্গরাজ্যে উদ্ধার-কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে তাদের খুঁজছেন।
কেন্টাকি অঙ্গরাজ্যের মেফিল্ড শহরটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বিবিসির নোমিয়া ইকবাল গিয়েছিলেন মেফিল্ডে।