আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
স্ট্যাম্পের দাম কখনো হাজার, কখনো কোটি টাকা হয় কীভাবে?
বাংলাদেশে শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক স্ট্যাম্প প্রদর্শনী। ডিসেম্বরের ১০ থেকে ৩০ তারিখ পর্যন্ত হওয়া এই ভার্চুয়াল প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন ২১টি দেশের স্ট্যাম্প সংগ্রাহকরা।
যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে সাথে ডাকটিকিটের ব্যবহার অনেক কমে আসলেও সংগ্রাহকদের কাছে এর আবেদন একটুও কমেনি।
স্ট্যাম্প সংগ্রাহকরা বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে স্ট্যাম্প কেনা-বেচা করে থাকে। অনেকে ক্ষেত্রেই দেখা যায় স্ট্যাম্পের দাম কয়েক কোটি টাকাও ছাড়িয়ে যায়।
ছোট্ট এক টুকরো কাগজের দাম কীভাবে কোটি টাকা হয়? কীভাবেই বা সেই দাম নির্ধারণ হয়? জানার চেষ্টা করেছেন বিবিসির নাগিব বাহার।
বিবিসি বাংলায় আরো পড়ুন: