জলবায়ু পরিবর্তন: উপকূলজুড়ে নারীদের টিকে থাকার যে লড়াই

Published

জলবায়ু পরিবর্তনের ফলে কাজের সুযোগ কমে গেছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়, ফলে পুরুষদের কাজের সন্ধানে যেতে হচ্ছে অন্য শহরে বা জেলায়।

তাই নারীদের ঘর সংসার আবার বাইরের কাজ কর্ম সবই সামলাতে হচ্ছে। এরপরেও পরিবারের ভরণ পোষণের ব্যয় মিটাতে নারীদের দিনমজুরের কাজও করতে হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ফলে চাষ যোগ্য জমিতে লবনাক্ততা বেড়ে যাওয়ায় কমে যাচ্ছে ফসলি জমি, আবার ঘন ঘন ঘূর্নিঝড়ের কারণে সাগরে মাছ ধরার পরিমাণও কমে যাচ্ছে।

সব মিলিয়ে সংসার সামলাতে নারীদের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

পরিস্থিতি সরেজমিনে দেখতে ওই এলাকায় গিয়েছিলেন বিবিসির আকবর হোসেন, দেখুন তার প্রতিবেদন:

আরো পড়ুন: