সাব্বির রহমান: জাতীয় দলে ফিরবেন কবে এই ক্রিকেটার?

Published

সাব্বির রহমান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হঠাৎ করেই ছিটকে পড়েন দল থেকে। এরপর ২ বছরের বেশি সময় তিনি জাতীয় দলের বাইরে।

এই যে জাতীয় দলে থাকা এবং না থাকা; এই দুই সময়ের পার্থক্য আসলে কতোটা? জাতীয় দলের বাইরে থেকে ইনজুরিতে পড়লে কী অবস্থা দাঁড়ায়? এসব নিয়ে সাব্বির রহমান জানিয়েছেন তাঁর এখনকার অভিজ্ঞতা।

এছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় শট খেলার দুর্বলতা কি মানসিক নাকি শারিরীক শক্তিতে? আর লেগ স্পিনার তৈরী হচ্ছে না কেন?

এসব প্রশ্নের যেমন উত্তর দিয়েছেন তেমনি জানিয়েছেন জাতীয় দলে ফেরার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

তাঁকে ঘিরে চলা সব বিতর্ক কি তিনি পেছনে ফেলতে পেরেছেন? সাব্বির রহমানের এই একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল তিতুমীর। দেখতে পারেন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে

বিবিসি বাংলার অন্যান্য খবর: