বেতন পাচ্ছেন না আফগান স্বাস্থ্যকর্মীরা, ফুরিয়ে আসছে ওষুধ: বিবিসির সরেজমিন রিপোর্ট

ভিডিওর ক্যাপশান, তালেবান ক্ষমতা নেওয়ার পর বিশ্বব্যাংক আফগান স্বাস্থ্যখাতের টাকা বন্ধ করে দিয়েছে।
Published

তালেবান যখন অগাস্টে কাবুলে ক্ষমতা দখল করে আফগানিস্তান তখন প্রায় পুরোপুরি বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল ছিল।

দেশের স্বাস্থ্য ব্যবস্থার বড় অংশ বিশ্বব্যাংকের অর্থায়নে চলতো। এখন সবকিছু বদলে গেছে।

বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা গত তিন মাস বেতন পান না। ওষুধপত্র সব শেষ হওয়ার পথে বলে সতর্ক করা হচ্ছে।

বিবিসির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জন সিম্পসন কাবুলের দক্ষিণে একটি পাহাড়ি এলাকার এক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বোঝার চেষ্টা করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তালেবানের বিচ্ছিন্নতার প্রভাব সাধারণ আফগানদের ওপর কীভাবে পড়ছে।