সৌরবিদ্যুৎ ব্যবহার হবে ইজিবাইক, ইলেকট্রিক রিকশাতেও

Published

একটি ডিভাইস ব্যবহার করে সৌরবিদ্যুৎ ভাগাভাগি হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি গ্রামে।

বাংলাদেশি স্টার্টআপ সোলশেয়ারের প্ল্যাটফর্ম 'সোলবাজার' আন্তর্জাতিকভাবে প্রশংসাও পাচ্ছে ব্যাপক।

ব্রিটেনের দ্য আর্থশট পুরষ্কারের জন্য মনোনীত হয় সোলশেয়ারের উদ্যোগ সোলবাজার। । জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বজুড়ে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের উৎসাহ দেয়ার জন্য ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামসের প্রচেষ্টায় চলতি বছর থেকে চালু হয়েছে দ্য আর্থশট প্রাইজ।

আর প্রথম ১৫টি উদ্যোগের মধ্যেই জায়গা করে নেয় বাংলাদেশের সোলবাজার। ফিক্স আওয়ার ক্লাইমেট বিভাগে তিন ফাইনালিস্টদের একটি ছিল বাংলাদেশের উদ্যোগ সোলবাজার।

গ্রামের ঘরগুলোতে স্থাপিত সোলার ‍প্যানেলের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদিত হয় তার ৩০ শতাংশ অব্যবহৃত থাকে। আর অব্যবহৃত বিদ্যুতের যেন অপচয় না হয়- এটা যেন সম্পূর্ণরূপে কাজে লাগানো যায় এমন ভাবনা থেকে এই সোলবক্স মিটার স্থাপন শুরু করে সোলশেয়ার। আর বাংলাদেশেই হচ্ছে এই ডিভাইসটি সংযোজনের পুরো কাজটি।

বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ১০০টি মাইক্রোগ্রিড স্থাপন করে তাদের ডিভাইস স্থাপন করেছে সোলশেয়ার।

এই ডিভাইস ব্যবহার করে গ্রামের মানুষেরা যেমন বিদ্যুৎ ভাগাভাগির সুবিধা নিতে পারবেন। পাশাপাশি আয়ও করতে পারবেন ব্যবহারকারীরা। আর ভবিষ্যতে বাংলাদেশের ইলেকট্রিক বাইক,ইলেকট্রিক রিকশাতেও এই সুবিধা দেয়ার লক্ষ্যে কাজ চলছে।

বিবিসি ক্লিকের জন্য আফরোজা নীলার প্রতিবেদনটি বিস্তারিত দেখতে পাবেন ইউটিউব চ্যানেলেও।

আরো পড়ুন: