গাছেরা কি কোন কিছু 'মনে রাখতে' পারে?

ভিডিওর ক্যাপশান, গাছের কি স্মৃতিশক্তি আছে?
Published

গাছের কি স্মৃতিশক্তি আছে? তারা কি কোন দুর্ভোগের কথা মনে রাখতে পারে, বা সেই অভিজ্ঞতা তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারে?

ব্রিটেনের বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ড. এস্ট্রেলা লুনা-ডিয়েজ এ নিয়েই একটি গবেষণা করছেন।

তিনি পরীক্ষা করছেন, খরা বা জমাট-বাঁধা বরফের মধ্যে বেঁচে থাকার যে চাপ বা স্ট্রেস - তা গাছেরা মনে রাখতে পারে কীনা, এবং এই অভিজ্ঞতা তাদের বীজের মধ্যে সঞ্চিত থাকে কিনা - যাতে তাদের পরবর্তী প্রজন্মকে আরো কষ্টসহিষ্ণু করে তোলা যায়।