কোভিড: কোমায় থাকাকালে যমজ সন্তান জন্ম দেয়া এক নারীর গল্প
Published
সুলতানা যখন ৩১ সপ্তাহের গর্ভবতী,তখন তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন। ২০২১ সালের জানুয়ারি মাস তখন, গর্ভবতী নারী হিসেবে তিনি কোভিডের টিকা নিতে পারেননি।
৩৪ বছর বয়সী এই নারীকে প্রথম লন্ডনের লুটন হাসপাতালে নেয়া হয়। সেখানেই ডাক্তাররা তাকে দেখে জরুরি সি-সেকশনের সিদ্ধান্ত নেন।
"তারা আমাকে কোমায় নিয়ে যান। আমি যখন ঘুমে ছিলাম, আমার দুই সন্তানের তখন জন্ম হয়"- বিবিসিকে বলছিলেন সুলতানা।
৪১ দিন পর তিনি তার সন্তানদের দেখতে পান।
দ্য রয়্যাল কলেজন অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস ও এনএইচএস ইংল্যান্ড বলছে যেসব গর্ভবতী নারী কোভিডে আক্রান্ত হচ্ছেন তাদের অনেকের অবস্থা সংকটজনক হচ্ছে, সংখ্যাটা দিনে দিনে বাড়ছে। সে কারণে গর্ভবতী নারীদের কোভিডের টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা।