প্রচণ্ড গরমের কারণে সিডনি ছেড়ে যাচ্ছেন যারা

Published

অস্ট্রেলিয়ায় এখন প্রচণ্ড-গরম-পড়া দিনের সংখ্যা বেড়ে গেছে। ২০১৯ থেকে ২০২০ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অংশে এক দীর্ঘ তাপপ্রবাহের কারণে ব্যাপক দাবানল সৃষ্টি হয়েছিল। সিডনির মত কিছু জায়গায় তাপমাত্রা উঠেছিল ৫০ ডিগ্রির কাছাকাছি।

একজন পরিবেশ বিজ্ঞানী বলছেন, তিনি আবহাওয়ার এ পরিবর্তনের জন্য সিডনি ছেড়ে ক্যানবেরা শহরে চলে যাচ্ছেন।

তাতে ঘরবাড়ির ক্ষতি ছাড়াও স্থানীয় বহু বন্যপ্রাণী মারা গিয়েছিল।

সেই সময়টার নাম দেয়া হয়েছিল 'কালো গ্রীষ্মকাল।'

কীভাবে অস্ট্রেলিয়ার মানুষের জীবনে এই পরিবর্তনের প্রভাব পড়ছে তা নিয়ে বিবিসির হানান রাজিকের প্রতিবেদন।