আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশি কর্মীরা চাইলে কাবুলে ফিরতে পারবেন, বিবিসিকে বলেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিবিসি বাংলাকে বলেছেন, আফগানিস্তানে তালেবানের সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তারা বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের দিকে নজর রাখছেন।
তবে মি মোমেন বলেন, আফগানিস্তানে কর্মরত বাংলাদেশি যেসব উন্নয়নকর্মী এবং পেশাজীবী গতমাসে নিরাপত্তার আশঙ্কায় দেশে ফিরে গেছেন, তারা চাইলে কাবুলে ফিরতে পারবেন।
৯ই সেপ্টেম্বর লন্ডনে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সাথে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে একটি স্ট্রাটেজিক ডায়ালগ বা কৌশলগত আলোচনার পরদিন বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মি মোমেন জানান, ব্রিটিশ সরকারের সাথে ঐ সংলাপে আফগান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, কোভিড প্যানডেমিকের কারণে দুই দেশের মধ্যে যাতায়াতে সঙ্কট এবং নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে খোলামেলা কথা হয়েছে।
ভিডিওটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন এখানে ক্লিক করে।