স্কুল: দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরেছে বাংলাদেশের শিক্ষার্থীরা

Published

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত বছরের মার্চে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশের কর্তৃপক্ষ। টানা ৫৪৪ দিন বন্ধ থাকার পর রবিবার আবার খুললো স্কুল।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্কুলগুলোতে নেয়া হয়েছে নানা ধরনের ব্যবস্থা।

করোনাভাইরাস মহামারির কারণে যে দেশগুলোতে সবচাইতে বেশি দিন স্কুল বন্ধ রাখা হয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম।