পাট দিয়ে রেসিং কার বানালো কুয়েটের শিক্ষার্থীরা

ভিডিওর ক্যাপশান, পাট দিয়ে রেসিং কার বানালো কুয়েটের শিক্ষার্থীরা
Published

পাটের কম্পোজিট দিয়ে শক্ত যন্ত্র পাতি বানানোর পদ্ধতি নতুন কিছু নয়, তবে দ্রুত গতির গাড়িতে এর ব্যবহার এখনো খুব সীমিত।

নানান পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রেসিং কারের বডি ও বেশ কিছু যন্ত্রপাতিতে পাটের ব্যবহার করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম কিলো ফ্লাইট।

দলটির নেতা ইরফান ইসলাম জানান, তারা একটি প্রতিযোগিতায় অংশ নিতে রেসিং কারের এই প্রোটো-টাইপটি বানিয়েছেন। ভবিষ্যতে যাত্রীবাহী যানে পাট ব্যবহার করা যায় কিনা সে পরীক্ষা-নিরীক্ষা করছেন।

পাট দিয়ে তৈরি এই রেসিং কার নির্মাণের খুঁটিনাটি জানতে দেখুন এই ভিডিওটি।