কোভিড: স্কুল বন্ধ অনলাইন ক্লাস আর অ্যাসাইনমেন্ট করেই পার হচ্ছে জীবনের প্রথম শিক্ষা বছর

ভিডিওর ক্যাপশান, স্কুল বন্ধ, অনলাইন ক্লাস আর অ্যাসাইনমেন্ট করেই পার হচ্ছে জীবনের প্রথম শিক্ষা বছর
Published

ক্ষুদ্র ব্যবসায়ী মোছাম্মৎ কুলসুম, গেলো জানুয়ারিতে তার মেয়ে সুবর্ণাকে ভর্তি করিয়েছেন প্রাক-প্রাথমিক ক্লাসে, কিন্তু এখন পর্যন্ত একদিনও সে স্কুলে যায়নি। বাসায় বসে যা কিছু পারে পড়ে অথবা খেলাধুলা করে।

এরকম প্রথমবারের মতো প্রাক-প্রাথমিকে ভর্তি হয়েছে অনেক শিক্ষার্থী, কিন্তু কাগজে কলমে ভর্তি হলেও তারা জানে না স্কুলে পড়তে কেমন।

স্কুলে গিয়ে সামাজিক যোগাযোগ দক্ষতা তৈরি, নিয়মানুবর্তিতা শেখা এই ধরনের বিষয়গুলো থেকে বঞ্চিত হচ্ছে প্রথমবারের মতো স্কুলে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীরা।

শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে বন্ধ থাকায় এসব প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের উপর কী ধরনের প্রভাব পড়ছে তা জানতে দেখুন এই ভিডিওটি।

বিবিসি বাংলায় আরো পড়ুন: