তালেবান যোদ্ধারা আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের পাহারায়

Published

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের এই অংশ হঠাৎ করে দেখলে সব স্বাভাবিকই মনে হবে। কিন্তু তীক্ষ্ণভাবে দেখলেই বুঝা যাবে অনেক কিছু বদলে গেছে এখানে।

তালেবান এখন তোরখাম নিয়ন্ত্রণ করছে- পাকিস্তান-আফগানিস্তানের এই সীমান্তটি সবচেয়ে ব্যস্ত থাকে।

আফগানিস্তানের পুরনো পতাকা সরিয়ে তালেবানের সাদা পতাকাও টানানো হয়েছে সীমানায়।

দুই দেশের এই সীমান্ত থেকে আরো জানাচ্ছেন বিবিসির সারা আতিক।

ভিডিওটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন এখানে ক্লিক করে।