কোভিড ভ্যাকসিন: ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকা

Published

গণ টিকা কার্যক্রম শুরুর পর প্রতিদিনই লাইনে এসে দাঁড়িয়েছেন গৃহকর্মী ফাতেমা বেগম, প্রতিবারই তাকে ফিরে যেতে হয়েছে। একেবারে ভোর রাতেও সবার আগে এসে লাইনে দাঁড়িয়ে টিকা পাননি বলে জানান তিনি।

ঢাকার প্রতিটি গণ টিকাকেন্দ্রে দৈনিক ৩৫০ ডোজ করে টিকা সরবরাহ করা হচ্ছে, অন্যদিকে অপেক্ষামান টিকাপ্রার্থী রয়েছে এর চেয়ে বেশি।

বিভিন্ন গণ টিকা কেন্দ্র ঘুরে দেখা যায় সমন্বয়কারীরা হিমশিম খাচ্ছেন টিকা প্রার্থীদের চাপ সামাল দিতে, আবার কোথাও কোথাও গণ টিকাদান সমন্বয়কারী ও স্বেচ্ছাসেবকদের মধ্যেই সমন্বয়ের অভাব দেখা গেছে, ফলে ভোগান্তি বেড়েছে টিকা প্রার্থীদের।

আরও জানতে দেখুন ভিডিওটি।

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন: