আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কোভিড: বাংলাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৪১ জনের, শনাক্তের হার সামান্য কমেছে
বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৪১ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১৩,৮১৭ জন।
এই নিয়ে বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন।
মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৩৮ জনের।
আর শনাক্তের হার আগের দিনের তুলনায় সামান্য কমে হয়েছে ২৭.৯১ শতাংশ।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিবিসি বাংলায় আরো পড়ুন
নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্তদের তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১২৫ জন এবং নারী ১১৬ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬,১১২ জন।
বাংলাদেশে গত বছরের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপর শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করলেও অগাস্ট মাস নাগাদ কমে আসে।
কিন্তু এই বছরের মার্চ মাস থেকে আবার শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে।