হালিমা আদেন: বিশ্বের প্রথম হিজাবী সুপারমডেল ক্যারিয়ার ছেড়ে দেবার যেসব কারণ জানালেন

Published

বিশ্বের প্রথম হিজাবী সুপারমডেল হালিমা আদেন। গত বছর তিনি ক্যাটওয়াকে হাঁটা ছেড়ে দেন - এই আশায় যেন অন্য মুসলিম নারীদেরকে তাদের ধর্মবিশ্বাস আর কাজের মধ্যে কোন একটিকে বেছে নেবার মত কঠিন কাজটি না করতে হয়।

সম্প্রতি বিবিসি হালিমা আদেন ও ফ্যাশন ডিজাইনার টমি হিলফিগারের একটি সাক্ষাৎকার নেয়।

সেখানে হালিমা আদেন বলেছেন- "আমি চাই মেয়েরা জানুক যে হালিমা তাদের সবার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছিল" - বলেন তিনি।

"আমি আমার ক্যারিয়ার ত্যাগ করেছি - যাতে তারা যে কোন জায়গায় কথা বলতে জড়তা বোধ না করে।"

এখন ফ্যাশন জগতের বড় বড় প্রতিষ্ঠানগুলো পথ খুঁজছে - যাতে হালিমাকে যে চাপের মুখে পড়তে হয়েছিল তা যেন অন্য মুসলিম মডেলদের ক্ষেত্রে না হয়।

ডিজাইনার টমি হিলফিগার বলছেন, "আমার মনে হয় ফ্যাশন শিল্পের জন্য এটা একটা বার্তা যে তাদের জেগে উঠতে হবে। কারণ আমার মনে হয় অন্য ব্র্যাণ্ড এবং ডিজাইনাররা বলছিল, আমরা কী কোন ভুল করলাম?"

টমি হিলফিগার এর আগে হালিমাকে নিয়ে বহু ফ্যাশন প্রচারাভিযানে একসাথে কাজ করেছেন।

সাক্ষাৎকারে হালিমা আদেন ও টমি হিলফিগার দুজনেই এই ফ্যাশন শিল্পে বর্ণবাদ ও বৈষম্য মোকাবেলার নানা দিক নিয়ে কথা বলেন। ভিডিওতে বিস্তারিত।

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন: