ইউরোপে যাবার পথে ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৩৯৪ জন উদ্ধার

Published

রবিবার রাতে কাঠের নৌকা দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন কয়েকশো অভিবাসন প্রত্যাশী।

জার্মানি ও ফ্রান্সের দুটি উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ-থ্রি ও ওশান ভাইকিংস ৩৯৪ জনকে উদ্ধার করে।

উদ্ধারকৃতদের বেশিরভাগই মরক্কো, বাংলাদেশ, মিশর ও সিরিয়ার নাগরিক বলে রয়টার্স জানিয়েছে।

কীভাবে উদ্ধার করা হলো তাদের - দেখুন ভিডিওতে।