কিশোয়ার চৌধুরী: মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় বাঙালি রান্না নিয়ে ভিন্ন চমক এনেছেন যিনি

Published

বাংলাদেশের গ্রামবাংলার মানুষের আবহমানকালের খাবার পান্তাভাত আর আলুভর্তা পরিবেশন করে রান্না বিষয়ক একটি জনপ্রিয় রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় দ্বিতীয় রানারআপ হন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী।

লাউ চিংড়ি, বেগুন ভর্তা, খিচুড়ি, মাছ ভাজা, আমের টক, খাসির রেজালা - মাস্টারশেফ অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক এমন মুখরোচক খাবার রান্না করে বিচারকসহ বিভিন্ন ভাষাভাষীর দর্শকের নজর কাড়েন এই শেফ।

প্রতিযোগিতা চলাকালে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন সেখানে তাঁর অভিজ্ঞতার কথা, তাঁর ভবিষ্যত পরিকল্পনার কথা।

এছাড়াও বিবিসি বাংলায় পড়তে পারেন: