আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
চীনে রেকর্ড বন্যায় মারাত্মক বিপর্যয়ের মুখে মানুষ
Published
মৌসুমী বৃষ্টির কারণে চীনের মারাত্মক বন্যা দেখা দিয়েছে। ঝেংঝু শহরে থেমে থাকা পাতাল রেলের ট্রেনে কোমর পানিতে আটকে পড়েছেন যাত্রীরা।
অন্যদিকে মাটির ওপরে রাস্তাগুলো নদীর চেহারা নেয়। বন্যার পানির প্রবল তোড়ে ভেসে গেছে মানুষ ও রাস্তায় থেমে থাকা গাড়ি।
স্থানীয় লোকেরা বলেছেন, তারা জীবনে কখনো এমন বৃষ্টি দেখেননি।
চীনের কর্তৃপক্ষ বলছে, এরকম বন্যা অত্যন্ত বিরল, এবং হয়তো ১০০ বছরে একবার এমনটা হতে পারে।