কোরবানি ঈদ: হাট-ঘাট-বাজার থেকে যেভাবে স্বাস্থ্যবিধি বেমালুম গায়েব হয়ে গেল

Published

অথচ যখন লকডাউন শিথিল করে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে হাটগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হবে।

পিপিই পরে পশুর হাটে।

ছবির উৎস, Nazmul Hasan Sagar

ছবির ক্যাপশান, ঢাকার সবচেয়ে বড় পশুর হাট গাবতলিতে কুরবানির পশু কিনতে পিপিই পরে এসেছেন পুরনো ঢাকার রফিকুল ইসলাম। কিন্তু হাটে এসে কী দেখলেন তিনি?
কুরবানির হাট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হাটে এসে তিনি দেখতে পান এখানে ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশ কোন স্বাস্থ্যবিধি মানছেন না।
পশুর হাট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঢাকার দুই সিটি কর্পোরেশনের উনিশটি হাটে শনিবার থেকে শুরু হয়েছে পশু বেচাকেনা। চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।
পশুর হাট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হাটগুলোয় যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেটা স্বীকার করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জোবায়দুর রহমান। বিবিসিকে তিনি বলেন, "স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো সবাই জানে। কিন্তু ব্যাপারগুলো মানতে তারা চরম উদাসীন।"
পশুর হাট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অথচ যখন লকডাউন শিথিল করে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে, হাটগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হবে। এটি এবারের কোরবানি উপলক্ষ্যে বসা প্রথম দিকের একটি গ্রামীণ পশুর হাটের ছবি। হাট তখনো জমে ওঠেনি।
নিউমার্কেট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্বাস্থ্যবিধি মেনে না চলার এই চিত্র শুধু পশুর হাটে নয়, সর্বত্রই। এটি ঢাকার নিউমার্কেট এলাকা থেকে গত শুক্রবার তোলা একটি ছবি।
ঈদযাত্রা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, একই অবস্থা দেখা যাচ্ছে ঈদ উপলক্ষ্যে নগরবাসীর গ্রামে ফিরে যাওয়ার পথেও।
নিউমার্কেট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঈদের কারণ দেখিয়ে বাংলাদেশে লকডাউন শিথিল করার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এমন সময়ে এটা হচ্ছে যখন দেশটিতে প্রায় প্রতিদিনই দশ-বারো হাজার করে নতুন করোনভাইরাস রোগী শনাক্ত হচ্ছে আর দুই শতাধিক মানুষ মারা যাচ্ছে।