আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কোভিড: নতুন করে ১১২ জনের মৃত্যু, শনাক্ত হলেন ৭,৬৬৬ জন
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১২ জন। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ১৪ হাজার ৩৮৮ জন মারা গেলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৭,৬৬৬ হন রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা নয় লাখ ছাড়িয়ে গেল।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ।
একদিনে মোট মৃত্যুর বিভাগ-ওয়ারী হিসাবে সংখ্যার দিক থেকে আবারও শীর্ষে রয়েছে খুলনা।
আরও পড়তে পারেন:
এই বিভাগের জেলাগুলোতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ২২জন, রাজশাহী বিভাগে ২১ জন মানুষ মারা গেছেন।
এছাড়া চট্টগ্রামে ১৬ জন, রংপুরে ১০ জন, ময়মনসিংহ বিভাগে চারজন, সিলেটে এক জন এবং বরিশাল বিভাগে তিন জন মারা গেছেন।
মাত্র গতকাল মানে ২৮শে জুন বাংলাদেশে এ যাবতকালের সর্বোচ্চ সংখ্যক কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছিলেন। সেদিন ২৪ ঘণ্টায় ৮,৩৬৪ জন নতুন কোভিড রোগীশনাক্ত হয়েছিলেন।
সে তুলনায় আজ শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।
এর আগে ২৭শে জুন দেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল।
যারা মারা গেছেন তাদের মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৮ জন মারা গেছেন।
এছাড়া বাসায় মারা গেছেন ১৩ জন, আর হাসপাতালে মৃত অবস্থায় নেয়া হয়েছে একজনকে।
গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৯৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময়ে সুস্থ হয়েছেন চার হাজার ২৭জন।
ঢাকায় কোভিড ডেডিকেটেড সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঁচ হাজার ৩১২টি জেনারেল শয্যা রয়েছে, এর মধ্যে তিন হাজার ১৩৫ টি শয্যা খালি আছে।
এসব হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা ৮২৫টি, এর মধ্যে খালি আছে ৪১০টি শয্যা।