সাপ: চট্টগ্রামে ২৮টি অজগরের বাচ্চা ডিম থেকে ফুটে বের হলো

ভিডিওর ক্যাপশান, চট্টগ্রামে ২৮টি অজগরের বাচ্চা ডিম থেকে ফুটে বের হলো
Published

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবিটরে রাখা ৩১ টি ডিমের মধ্যে ২৮ ডিম ফুটে সাপের বাচ্চা বের হয়েছে মঙ্গলবার।

এই অজগর সাপের বাচ্চাগুলোর জন্মের জন্য ৬৭ দিন অপেক্ষা করেছে কর্তৃপক্ষ।

সাপের ডিম যেন নষ্ট না হয়ে যায় সেকথা ভেবে ২০১৯ সালে পরীক্ষামূলকভাবে হাতে তৈরি ইনকিউবেটর প্রয়োগ শুরু হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়।

সেই বছর জুন মাসে বাংলাদেশে প্রথমবারের মতো ইনকিউবিটরে জন্ম নেয় ২৫টি অজগর সাপের বাচ্চা।

বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় ২২টি বড় অজগর রয়েছে।

সদ্য জন্ম নেয়া নতুন এই সাপগুলোকে কিছুদিন চিড়িয়াখানাতেই রেখে দেয়া হবে।

আর কয়দিন পর সেগুলো বন্য পরিবেশে ছেড়ে দেয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন ভিডিওতে।

বিবিসি বাংলায় আরো দেখতে পারেন: