আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
প্রজনন স্বাস্থ্য: কাপাসিয়ার মাতৃমৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনলো যে স্বাস্থ্য মডেল
২০১৭ সালে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুইজন গর্ভবতীর মৃত্যুর অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, বেশিরভাগ গর্ভবতী নারী জানেই না তাদের বিপদ চিহ্নগুলো কী কী। অথচ সরকার এসব তথ্য প্রচারের জন্য অঢেল অর্থ খরচ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সভা সেমিনার করছেন, কিন্তু যার জানার কথা সে গর্ভবতী নারী জানেনই না, তার ঝুঁকি কী।
এই তথ্য জানার পর নারীদের গর্ভকালীন অবস্থা থেকে প্রসব পরবর্তী সময় পর্যন্ত নিরাপদ মাতৃত্ব লাভে কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চালু করেন 'গর্ভবতীর আয়না' ও 'গর্ভবতীর গয়না' নামে প্রযুক্তিভিত্তিক পর্যবেক্ষণ মডেল।
যে মডেলের মাধ্যমে গর্ভবতীদের নিবিড় পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে। যেখানে প্রযুক্তি ব্যবহার আর তথ্যের প্রচারের ফলে মাতৃমৃত্যু শূন্যের কোঠায় নেমে এসেছে।
এই মডেল ব্যবহারের ফলে উপজেলাটিতে মাতৃমৃত্যু প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
এমনকি বিশ্বের ২৭টি দেশে এই মডেলটি ব্যবহারের সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল - ইউএনএফপিএ।
মডেলটি কীভাবে কাজ করে - দেখুন শাহনেওয়াজ রকির ভিডিওতে:
ভিডিওটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন এখানে ক্লিক করে।