পরীমনি: ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে যা বললেন ঢাকাই ছবির শীর্ষস্থানীয় নায়িকা

ভিডিওর ক্যাপশান, 'ধর্ষণ ও হত্যাচেষ্টা'র অভিযোগ নিয়ে যা বললেন পরীমনি
Published

ঢাকাই ছবির শীর্ষস্থানীয় ও প্রভাবশালী নায়িকা পরীমনি বলছেন, তাকে 'ধর্ষণ ও হত্যাচেষ্টা' করা হয়েছে।

প্রথমে ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখে এবং পরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি।

একই সাথে চারদিন ধরে থানায় ঘুরে 'প্রতিকার না পাওয়ার' অভিযোগও আনেন ঢাকাই ছবির শীর্ষস্থানীয় এই নায়িকা।

থানা থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাতের বেলা ঢাকার রূপনগর থানার পুলিশ পরীমনির বাসায় গিয়ে অভিযোগ রেকর্ডও করেছে।

বিবিসির শাহনেওয়াজ রকিকে একটি বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন পরীমনি। সেখানে তিনি অভিযোগ সম্পর্কে যা বলেছেন দেখুন ভিডিওতে।

ভিডিওটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন এখানে ক্লিক করে।