'সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই ইসরায়েলের এই হামলা'

ভিডিওর ক্যাপশান, 'সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই ইসরায়েলের এই হামলা'
Published

গাযা ভূখন্ডের যে বহুতল ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এবং কাতার-ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার অফিস ছিল সেটি ধ্বংস করার জন্য সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আন্দোলনকারী প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন গাযা সীমান্তের চেকপোস্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং বিদেশি সাংবাদিকদের গাযায় ঢোকা নিষিদ্ধ করা হয়েছে।

ইসরায়েল বলছে, ঐ ভবনে হামাসের গোয়েন্দা শাখার একটি অফিস ছিল।

কিন্তু এপি'র নির্বাহি সম্পাদক এই অভিযোগের ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।