কোভিড: করোনা ভাইরাসে দু মাসের মধ্যে সবেচেয়ে কম শনাক্ত হল গত ২৪ ঘণ্টায়

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৪০ জন। তবে শনাক্ত সংখ্যা আগের চেয়ে আরও কমেছে।
এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১,১৪০ জন।
এর আগে ১৪ই মার্চের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য বিভাগ ১,১৫৯ জনের শনাক্তের খবর দিয়েছিল।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্তের হার ৭ দশমিক ৪৫।
নতুন ৪০ জন নিয়ে বাংলাদেশে মোট মৃত্যু হল ১২ হাজার ৪৫ জনের।
আর কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৭৭ হাজার ৩৯৭ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বিবিসি বাংলায় আরো পড়ুন

ছবির উৎস, Getty Images
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৭ জন মারা গেছেন হাসপাতালে।
মোট মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ১৩ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ,২৯২৮ জন।
বাংলাদেশে এ বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা বাড়তে শুরু করে। এপ্রিল মাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ২৪ শতাংশে পৌঁছায়।
সেই পটভূমিতে সরকার এপ্রিলের পাঁচ তারিখ থেকে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়।
এরপর গত কিছুদিন ধরে সংক্রমণ এবং মৃত্যুর হার কমতে শুরু করে।
এই মূহুর্তে দেশের ৪৪৩টা পরীক্ষাগারে করোনাভাইরাস নমুনা পরীক্ষা করা হচ্ছে।








