বিল ও মেলিন্ডা গেটস: ২৭বছর পর ডিভোর্সের ঘোষণা দেয়া ধনকুবের দম্পতির জীবনের কিছু উল্লেখযোগ্য যুগল মুহূর্তের ছবি

বিশ্ব চ্যাম্পিয়ান হিসাবে মনাকোর মন্টি কার্লো সফরে যান বিল গেটসএবং মেলিন্ডা গেটস- ২৩শে জুন ২০১৭

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্ব চ্যাম্পিয়ান হিসাবে মনাকোর মন্টি কার্লো সফরে যান বিল এবং মেলিন্ডা গেটস ২০১৭ সালে
Published

বিল এবং মেলিন্ডা গেটস ঘোষণা করেছেন তারা তাদের ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানছেন, কারণ তারা বিশ্বাস করেন না যে, "জুটি হিসেবে আমরা জীবনের পরবর্তী ধাপে আর বেশিদূর এগিয়ে যেতে পারব।"

এই দম্পতি ২০০০ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গড়ে তোলেন, যেটির লক্ষ্য বিশ্বব্যাপী দারিদ্রমোচন, রোগ প্রতিরোধ এবং অসাম্য দূরীকরণ। এই সংস্থা কোন মুনাফা অর্জন করে না।

মি. গেটস মাাইক্রোসফট কোম্পানি সহ-প্রতিষ্ঠাতা। ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহারের জন্য সফটওয়্যার তৈরির ব্যবসা থেকেই তিনি বিপুল আর্থিক সম্পদের মালিক হন। ২০০৮ সালে তিনি এই প্রযুক্তি কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।

মেলিন্ডা যখন ১৯৮০র দশকে মাইক্রোসফট কোম্পানিতে যোগ দেন তখন দুজনের প্রথম পরিচয়।

ফোর্বসের হিসাব অনুযায়ী, বিল গেটস এ মুহূর্তে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি এবং তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার।

গেটস দম্পতি ১৯৯৮ সালে স্বাস্থ্য খাতে ক্ষুদ্র কুটির শিল্প পর্যায়ে যথার্থ প্রযুক্তি উদ্ভাবনের এক কর্মসূচির জন্য ১০০ মিলিয়ন (দশ কোটি) ডলার অর্থ দান করেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গেটস দম্পতি ১৯৯৮ সালে স্বাস্থ্য খাতে ক্ষুদ্র কুটির শিল্প পর্যায়ে যথার্থ প্রযুক্তি উদ্ভাবনের এক কর্মসূচির জন্য ১০০ মিলিয়ন (দশ কোটি) ডলার অর্থ দান করেন।
মাইক্রোসফটের বিরুদ্ধে আনা অনাস্থা বিষয়ক এক মামলায় সাক্ষী দিতে আমেরিকায় ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতে হাজির হন বিল গেটস স্ত্রী মেলিন্ডার সাথে। ২২শে এপ্রিল ২০০২ ছিল ওই মামলার প্রথম শুনানি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিল গেটস যখন মাইক্রোসফটের বিরুদ্ধে আনা অনাস্থা বিষয়ক এক মামলায় সাক্ষী দিতে যান আমেরিকায় ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতে ২০০২ সালে, তখন স্বামীর সাথে আদালতে যান স্ত্রী মেলিন্ডা। মাইক্রোসফটের বিরুদ্ধে ১৯৯৮ সালে আনা মামলার প্রথম শুনানিটি হয় ২২শে এপ্রিল ২০০২
ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট আয়োজিত ব্রাসেলসের এক আলোচনা সভায় অংশ নেন বিল এবং মেলিন্ডা গেটস। ২০১৫ সালের ওই আলোচনা সভায় আগামী ১৫ বছরে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও ব্যাংক খাতে উল্লেখযোগ্য কীধরনের অগ্রগতি আশা করা হচ্ছে তা নিয়ে তারা কথা বলেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট আয়োজিত ব্রাসেলসের এক আলোচনা সভায় অংশ নেন বিল এবং মেলিন্ডা গেটস। ২০১৫ সালের ওই আলোচনা সভায় আগামী ১৫ বছরে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও ব্যাংক খাতে উল্লেখযোগ্য কীধরনের অগ্রগতি আশা করা হচ্ছে তা নিয়ে তারা কথা বলেন
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডনের বাকিংহাম প্রাসাদে বিল গেটসকে অনারারি নাইট উপাধিতে ভূষিথ করেন ২০১৫ সালে। পাশে উপস্থিত ছিলেন স্ত্রী মেলিন্ডা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডনের বাকিংহাম প্রাসাদে বিল গেটসকে অনারারি নাইট উপাধিতে ভূষিথ করেন ২০১৫ সালে। পাশে উপস্থিত ছিলেন স্ত্রী মেলিন্ডা।
২০১৫ সালেই জাতিসংঘ দপ্তরে বিল এবং মেলিন্ডা গেটস দেখা করেন জাতিসংঘের সেসময়কার মহাসচিব বান কি-মুন-এর সাথে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১৫ সালেই জাতিসংঘ দপ্তরে বিল এবং মেলিন্ডা গেটস দেখা করেন জাতিসংঘের সেসময়কার মহাসচিব বান কি-মুন-এর সাথে।
তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৬ সালে এই সমাজসেবী গেটস দম্পতিকে প্রেসিডেন্টের বিশেষ স্বাধীনতা মেডেলে ভূষিত করেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৬ সালে এই সমাজসেবী দম্পতিকে প্রেসিডেন্টের বিশেষ স্বাধীনতা মেডেলে ভূষিত করেন
২০১৭ সালে ২১শে এপ্রিল ফরাসি প্রেসিডেন্ট ফ্রসোঁয়া ওলঁন্দের কাছ থেকে কমান্ডার অফ দ্য লেজিয়ন অফ অনার সম্মান গ্রহণের পর ফ্রান্সের এলি প্রাসাদের সামনে বিল ও মেলিন্ডা গেটস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গেটস দম্পতিকে তাদের সমাজসেবামূলক কাজের জন্য ২০১৭ সালে ফ্রান্সের সবোর্চ্চ সম্মান - লেজিয়ঁন দ্যঅনিওর- প্রদান করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রসোঁয়া ওলঁন্দ
২০১১ সালে ভারতে বিহারের পাটনার এক গ্রামে গেটস দম্পতির সফরের সময় একটি শিশুকে কোলে তুলে নেন মেলিন্ডা গেটস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১১ সালে ভারতে বিহারের পাটনার এক গ্রামে গেটস দম্পতির সফরের সময় একটি শিশুকে কোলে তুলে নেন মেলিন্ডা গেটস
বিল ও মেলিন্ডা অক্টোবর ২০১৯এ গেটস তাদের দক্ষিণ আফ্রিকা সফরের সময় যান খায়েলিৎসা নামে ছোট এক শহরে। সেখানে উন্নয়নের জন্য প্রচুর পরিমাণ অর্থ দান করেন গেটস দম্পতি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিল ও মেলিন্ডা অক্টোবর ২০১৯এ গেটস তাদের দক্ষিণ আফ্রিকা সফরের সময় যান খায়েলিৎসা নামে ছোট এক শহরে। সেখানে উন্নয়নের জন্য প্রচুর পরিমাণ অর্থ দান করেন গেটস দম্পতি
২০১৯ সালে ব্যবসায়ী ও সমাজসেবী দম্পতি বিল ও মেলিন্ড গেটসের একসাথে টেনিস ম্যাচ উপভোগের একটি মুহূর্ত। ম্যাচ খেলছেন পোল্যান্ডের হিউবার্ট হার্কাৎয এবং সুইস খেলোয়ড় রজার ফেদেরার।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১৯ সালে ব্যবসায়ী ও সমাজসেবী দম্পতি বিল ও মেলিন্ড গেটসের একসাথে টেনিস ম্যাচ উপভোগের একটি আনন্দঘন মুহূর্ত। ম্যাচ খেলছেন পোল্যান্ডের হিউবার্ট হার্কাৎয এবং সুইস খেলোয়ড় রজার ফেদেরার।
2px presentational grey line

বিল ও মেলিন্ডা গেটসকে আরও পড়তে পারেন:

সব ছবির সত্ত্ব সংরক্ষিত।