করোনা ভাইরাস: বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্তের সংখ্যা

Published

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন।

এই সময়ের মধ্যে নতুন করে ১৭৩৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ১১,৬৪৪ জনের মৃত্যু হল।

আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে এ পর্যন্ত মোট শনাক্ত হলেন মোট সাত লাখ ৬৩ হাজার ৬৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৮৩৪ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬,৯১,১৬২ জন।

আরো পড়ুন:

গত বছর ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় সে বছরের ১৮ই মার্চ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২।

আর যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪২ ও নারী ২৩ জন।

বিবিসি বাংলায় আরো পড়ুন: