করোনা ভাইরাস: চব্বিশ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে নমুনা পরীক্ষা

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ জন।
এই সময়ের মধ্যে নতুন করে ১,৩৫৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ১১,৫৭৯ জনের মৃত্যু হল।
আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে এ পর্যন্ত মোট শনাক্ত হলেন মোট সাত লাখ ৬১ হাজার ৯৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৬৫৭ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬,৮৭,৩২৮ জন।
এ সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,১৫৮টি।
গত বছর ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় সে বছরের ১৮ই মার্চ।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক৫২।।
আর যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৪ ও নারী ২৫ জন।

- কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে
- নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
- নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
- করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
- টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?
- বিশ্ব মহামারি শেষ হতে কতদিন লাগবে?
- কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়
- করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন









