করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৯৮ জন

Published

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোসাভাইরাসে সংক্রমিত হয়ে ৯৮ জন মারা গেছেন।

আর এই সময়ে নতুন করে ৪,০১৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্তদের তথ্য পাওয়া গেছে। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.৬৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৯২ জন মারা গেছেন হাসপাতালে, আর বাকি ছয়জন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃতদের মধ্যে পুরুষ ৬২ জন এবং নারী ৩৬ জন।

বিবিসি বাংলায় আরো পড়ুন

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন।

এদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন মোট ১০,৭৮১ জন।

আর এখন পর্যন্ত ৫২ লাখ ৭৭ হাজার ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিবিসি বাংলার অন্যান্য খবর: