মিশরের নারীরা তাদের সীমিত অধিকার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন

ভিডিওর ক্যাপশান, মিশরে মেয়েদের আইনী অধিকার
Published

মিশরের আইনে একজন নারীর স্বামীকে তালাক দেবার অধিকার, সন্তান নিজের কাছে রাখার, বা সম্পত্তির অধিকার সীমিত।

এ অধিকারকে আরো সীমিত করার এক খসড়া বিল সম্প্রতি ফাঁস হয়ে গেছে।

এর পর মুখ খুলতে শুরু করেছেন দেশটির নারীরা।

তারা বলছেন, মিশরের নারীরা সন্তানের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা স্কুল পরিবর্তনের মত সিদ্ধান্ত নিতে গেলেও স্বামীর অনুমোদন লাগে - যা তাদের মতে অযৌক্তিক।

বিবাহ বিচ্ছেদের পর স্বামী যদি সন্তানকে নিয়ে গেলেও তার মায়ের কিছু করার থাকে না।

এই নারীরা বলছেন, এ অঞ্চলের অন্য দেশের চেয়ে মিশর অনেক পিছিয়ে আছে, এটা দুঃখজনক।