করোনাভাইরাস: অক্সিজেন, অক্সিমিটার, নেবুলাইজারের বাজারের কী অবস্থা?

ভিডিওর ক্যাপশান, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিড চিকিৎসার উপকরণের চাহিদা বেড়েছে।
Published

বাংলাদেশে গত কিছুদিন করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিড চিকিৎসার উপকরণের চাহিদা বেড়েছে।

চিকিৎসার সুবিধার্থে অনেকেই নিজেদের বাসায় অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, নেবুলাইজার কিনে রাখছেন।

বিক্রেতারা বলছেন, অক্সিজেনের চাহিদা বাড়ায় দাম বেড়েছে আর সরবরাহ নিয়ে তৈরি হয়েছে সঙ্কট।

তবে অনেকেই ব্যক্তিগতভাবে অক্সিজেন কিনে রাখলেও বিশেষজ্ঞদের পরামর্শ ও সহায়তা ছাড়া অক্সিজেন ব্যবহার না করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।