আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের নন্দীগ্র্রামে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে ধর্মের কার্ড
Published
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে যে তিরিশটি আসনে আজ (বৃহস্পতিবার) ভোটগ্রহণ হয়েছে তার মধ্যে রয়েছে নন্দীগ্রামের আসনটি যে আসনে জিতে ১৪ বছর আগে রাজ্যের ক্ষমতায় আসার পথ করে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।
এই আসনটিতে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই একসময়কার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র শুভেন্দু অধিকারী, যিনি দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন।
এই আসনে জয় পরাজয় দুই প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।