হেফাজত-সরকার সম্পর্ক কি ভেঙ্গে গেলো?

ভিডিওর ক্যাপশান, হেফাজত-সরকার সম্পর্ক কি ভেঙ্গে গেলো?
Published

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে সপ্তাহের শুরুতে টানা তিনদিন বিক্ষোভ এবং ব্যাপক সহিংতার পর পরিস্থিতি এখন অনেকটাই শান্ত।

যদিও কয়েকদিন বিরতি দিয়ে আজ শুক্রবার আবারো বিক্ষোভের কর্মসূচি দিয়েছে হেফাজত।

অন্যদিকে, সরকারের ভাষায়, বিশৃংখলা বন্ধে দেয়া হয়েছে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি।

ফলে সাম্প্রতিক বছরগুলোতে হেফাজত এবং ক্ষমতাসীন আওয়ামীলীগের মধ্যে একধরণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহাবস্থানের চিত্র দেখা গেলেও সে সম্পর্কে এখন ভাটা পড়েছে বলেই মনে হচ্ছে।

কিন্তু দু'পক্ষের মধ্যে সমঝোতার পরিস্থিতি এমন সংঘাতপূর্ণ হলো কিভাবে?

আর রাজনীতিতে আওয়ামীলীগ সরকার এবং হেফাজতের সম্পর্ক থাকা না থাকার তাৎপর্যই বা কী?